করোনা সৃষ্ট সংকটে অসচ্ছল পরিবারের মাঝে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপির ব্যক্তিগত তহবিলের খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই অংশ হিসাবে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে বৃহস্পতিবার সকাল থেকে বাড়ী বাড়ী গিয়ে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে ৩০০ শ পরিবারকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক রসিদ আহম্মদ,ইউপি জাপার যুগ্ম-আহবায়ক এরশাদ মিয়া,জাপা নেতা ওয়াহিদুল ইসলাম লিটন,স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম-আহবায়ক ইব্রাহিম খলিল বাবুল, ছাত্র সমাজ নেতা স্বপন আহমদ সুমন, মুন্না, শুকুর আলী ও দুলাল মিয়া প্রমুখ।
সংকট কালীন সময়ে এই খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য-৩০০শ অসচ্ছল পরিবারের মাঝে চাউল ৫ কেজি,আলু ২ কেজি,তেল ১ লিটার ও লবন ৫০০ গ্রাম প্রদান করা হয়েছে।
এদিকে বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দঃ ইউনিয়নে বৃহস্পতিবার সকাল থেকে বাড়ী বাড়ী গিয়ে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দঃ ইউনিয়নে ৩ শ পরিবারকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সাংগঠণিক সম্পাদক আব্দুল কাদির,বাদাঘাট দঃ ইউপি চেয়ারম্যান এরশাদ মিয়া,জাপা নেতা হিফজুর মিয়া,বাদাঘাট দঃইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুসসত্তার,হাবিদলদারমোর্শেদ,চানমিয়া,বাদল,স্বপন,নবিরাজ,বদরুল প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি


