স্টাফ রিপোর্টার
‘বিশ্ব বিবেক জাগ্রত হোক, মানবতার জয় হোক’ স্লোগান নিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্বিচারে শিশু-নারীসহ গণহত্যা, ধর্ষণ ও পুড়িয়ে সংখ্যালঘু মুসলমানদের
হত্যার প্রতিবাদে শহরে সর্বস্তরের সাংস্কৃতিক-সামাজিক ও স্কাউট সংগঠনের উদ্যোগে মানববন্ধন পালিত হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ারে সর্বস্তরের সাংস্কৃতিক ও স্কাউট সংগঠন ঘন্টাব্যাপী এ মানববন্ধনে আয়োজন করে।
নাট্যকর্মী মেহেদী হাসান ও তাজকিরা হক তাজিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সনাক সদস্য ও প্রবীণ শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমদ, পৌরসভার সাবেক পেনেল মেয়র মনির উদ্দিন মনির, সাংবাদিক অ্যাড. খলিল রহমান, মাসুম হেলাল, কুলেন্দু শেখর দাস, এনটিভির জেলা প্রতিনিধি ও থিয়েটার সুনামগঞ্জের দলনেতা দেওয়ান গিয়াস চৌধুরী, অ্যাড. এ আর জুয়েল, জাগরণী মুক্ত স্কাউটস গ্রুপের যুগ্ম সম্পাদক এ আহসান রাজিব, স্কাউটার অমিত রায়, নাট্যকর্মী নাসিম চৌধুরী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, অ্যাড. কামাল হোসেন, সাবেক ছাত্র নেতা মারুফ আহমেদ মান্না, ক্রিকেটার সিদ্দিকুর রহমান স্বপন, নাট্যকর্মী, দ্বিপান্বিতা দে হিয়া, আহমেদ ইমতি মাসুম, রায়হান আলীম তামিম, জুবের আহমদে অপু, রবিন বণিক, অভিষেক অভি, আরএসল মিঠু পাল, তুয় রায়, স্বচ্ছ পুরকায়স্থ ও মহিম উদ্দিন, রাজ কুমার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা, রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বরোচিত ধর্ষণ ও গণহত্যার তীব্র নিন্দা জানান। সেই সাথে মিয়ানমারের নির্যাতনের শিকার সংখ্যালঘু মুসলমান যারা আশ্রয়ের জন্য বাংলাদেশ সীমান্তে আসছে তাদেরকে মানবিক কারণে সাময়িক আশ্রয় প্রদান করার জন্যও বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানান।’
- সুখাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় শত বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
- জেলাব্যাপি আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন


