মিয়ানমারে মুসলিম হত্যা বন্ধের দাবিতে জগন্নাথপুরে মানববন্ধব

জগন্নাথপুর প্রতিনিধি
মিয়ানমায় মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে শনিবার বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্টে জননী ক্রিকেট ক্লাবের উদ্যোগে মানববন্ধব কর্মসুচী পালিত হয়েছে। কর্মসুচী শেষে জননী ক্লাবের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামিম আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, ক্লাবের সাবেক সভাপতি রফিকুল আলম রফিক, ক্লাবের উপদেষ্টা নিজামুল হক, আব্দুল মোতালিব, সহ-সভাপতি আকিকুর রহমান পাখি, শফিউল আলম টিপু, নুর আহমদ, শাহিদ মিয়া, আক্তার হোসেন, লিটন মিয়া, আনা মিয়া, আলী হোসেন, ডালিম, জাকারিয়া, তাজ, কালাম, লিটন প্রমুখ।