মীরপুর ইউনিয়নে ১৫ই আগষ্টের আলোচনা সভা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রায়হান খানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাজাদ খানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, আওয়ামী লীগ নেতা ইলিয়াছ আহমদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্প্দাক আবু তাহের রোহান, এমদাদ আহমদ, হুমায়ুন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজহারুল হক ভূঁইয়া শিশু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম মিয়া, সহ-সম্পাদক ফারুক কামাল,সদস্য নিলেন্দু গোপ,পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, শামীম আহমদ, সায়েক খান, বাহার মিয়া, সুজন মিয়া, সিরাজুল ইসলাম প্রমুখ।