মীর কাসেমের রায় বদলাতে ‘টাকার লেনদেন’ হয়েছিল!

সু.খবর ডেস্ক
জামায়াত নেতা মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ-াদেশ পাওয়া মামলার রায় বদলাতে ‘টাকার লেনদেন’ হয়েছিল বলে দাবি করেছেন সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। মঙ্গলবার ধানমন্ডিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই দাবি করেন। সার্ব নেতা রাদোভান কারাদজিচের যুদ্ধাপরাধের বিচার এবং বাংলাদেশে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত ৮ মার্চ জামায়াত নেতা মীর কাসেমের মানবতাবিরোধী মামলার চূড়ান্ত রায় ঘোষণার আগে নানামুখী আলোচনা শুরু হয়। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক রায়ে মৃত্যুদ-াদেশ বহাল থাকবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেন। এমনকি প্রধান বিচারপতিকে বাদ দিয়ে নতুন বেঞ্চে পুনঃশুনানির দাবি তোলেন। শেষ পর্যন্ত আপিলের রায়েও মীর কাসেমের ফাঁসির আদেশ বহাল থাকে এবং অবমাননার দায়ে দুই মন্ত্রীকে দ- দেয় আপিল বিভাগ। সেই প্রসঙ্গ উল্লেখ করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান আয়োজিত আলোচনা সভায় বলেন, “গত এক দেড় মাস খুব যাতনায় ভুগেছি। দুজন মন্ত্রী দন্ডিত হয়েছেন। এই দ- আমাদের জন্য আশীর্বাদ। উনারা দন্ডিত, আমরা গর্বিত। আই ওউন ইট।”
পরে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী বলেন, ওই ঘটনার জন্যই মীর কাসেমের এই রায় এসেছে। না হলে রায় অন্যদিকে চলে যেত। কত টাকার যে লেনদেন হয়েছেৃ।
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকা- নিয়ে প্রধান বিচারপতির সাম্প্রতিক মন্তব্যেরও সমালোচনা করেন মানিক। তিনি বলেন, তনু হত্যা সম্পর্কে চিফ জাস্টিস যা বলেছেন, তা যদি রাস্তার কোনো লোক বলত- মানা যেত। প্রধান বিচারপতি বলেছেন- বর্তমান আইনে তনু হত্যার বিচার করা সম্ভব নয়। এটা কেমন কথা হতে পারে? দেশের সর্বোচ্চ বিচারকের কাছ থেকে এই ধরনের কথা আসায় তদন্ত প্রভাবিত হতে পারে। তদন্তাধীন বিষয় নিয়ে এ ধরনের বক্তব্য কোনো বিচারকের কাছ থেকে আশা করা যায় না।
আইনপ্রণেতারা অজ্ঞ- প্রধান বিচারপতির এই কথাটা সঠিক নয় মন্তব্য করে বিচারপতি শামসুদ্দিন বলেন, আমাদের সংসদে অনেকেই আছেন যারা বিশ্বমানের। সে কারণেই সিপিএ এবং আইপিইউতে বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে। সংসদে কোনো আইন তৈরি হয় না। সংসদে আইন আসে খসড়া হিসাবে।