মুকাভিনয় প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে আজ শেষ হলো ৩ দিনব্যাপী মূকাভিনয় প্রশিক্ষন কর্মশালা। ‘বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন’ এর সহযোগিতায় ‘সুনামগঞ্জ প্রসেনিয়াম’ এর আয়োজনে গত   ২৩ ডিসেম্বর সকাল ১০ টায় শুরু হয় এই কর্মশালা। কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল আবেদিন। শুভেচ্ছা বক্তৃতা করেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, সুনামগঞ্জ প্রসেনিয়াম’র প্রতিষ্ঠাতা সদস্য দেবাশীষ তালুকদার ও সাদেকুর রহমান সনি। কর্মশালায় ৩০ জন  প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
৩ দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন মূকাভিনয় ফেডারেশনের প্রশিক্ষণ সম্পাদক রাজ ঘোষ। কর্মশালা শেষে তিনি সাংস্কৃতিক রাজধানী সুনামগঞ্জ এ নিয়মিত মূকাভিনয় চর্চার আশা ব্যাক্ত করেন।