মুকুটকে ধনপুর ইউনিয়ন পরিষদের অভিনন্দন

স্টাফ রিপোর্টার
আসন্ন সুনামগঞ্জ জেলা পরিষদ নিবার্চনে প্রার্থী হওয়ায় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুটকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউপি চেয়ারম্যান ডা. রফিকুল ইসলাম তালুকদার। শনিবার বিকালে জেলা আওয়ামী লীগের রমিজ বিপণিস্থ কার্যালয়ে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান তিনি।     
এসময় তার সাথে ধনপুর ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান, আখতারুজ্জামান সেলিম, শংকর দাশ, সত্যজ্যোতি দাশ (লিপন), জ্যোতি লাল প্রমুখ।