সু.খবর রিপোর্ট
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুুরুল হুদা মুকুট চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সদস্য কালী কুমার দাস, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা যুবলীগ নেতা আব্দুল মালেকসহ পলাশ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)
তাহিরপুর আওয়ামীলীগ
সুনামগঞ্জ জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান নূরুল হুদা মুকুট বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী আবুল হোসেন খান, সহ সভাপতি
অ্যাড. গোলাম মোস্তফা, নুরুল আমিন, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক খেলু মিয়া, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, সাংগঠনিক সম্পাদক তারা মিয়া, দলীয় নেতা হাফিজ উদ্দিন, রঞ্জু মুখার্জি, অনুপম রায়, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, সেলিম আখঞ্জি, যুবলীগ নেতা লুৎফুর রহমান লাকসাব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সুষেন বর্মন, সাধারণ সম্পাদক ভীপক আহমদ প্রমুখ।
আইন সহায়তা ফাউন্ডেশন
জেলা পরিষদ নব নির্বাচিত চেয়ারম্যান নূরুল হুদা মুকুটকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন আইন সহায়তা কেন্দ্র ফাউেন্ডেশনের নেতৃবৃন্দ। বৃহ¯পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এই শুভেচ্ছা জানান তাঁরা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য এম তাজুল ইসলাম তারেক, মোজাহের আলী, তালেব হোসেন, মজিবুর রহমান পলেহ, আজিজুর রহমান, বাউল রোকশানা ভান্ডারী, এ্যাড. রনজিৎ কান্তি সরকার, চন্দন সেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। এর পর পর নুরুল হুদা মুকুটকে ফুলেল শুভেচ্ছা জানান পৌর আওয়ামীলীগের ৯ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ।
প্রেসবিজ্ঞপ্তি


