সুনামগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের সমর্থনে যুক্তরাজ্যে সাউথ শীল্ডস শাখার উদ্যোগে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাউথ শীল্ডস আওয়ামী লীগের সভাপতি ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণ বিচার আন্দোলন যুক্তরাজ্যে শাখার সভাপতি জাবিছ আহমদ জিম্মাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মকছুদ কোরেশীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্যে রাখেন সহ-সভাপতি নজরুল ইসলাম,
আওয়ামী লীগ নেতা সৈয়দ আবু মুসা এহছান, কাওছার আহমদ, জাহাঙ্গীর হোসেন, শ্রমিক লীগ নেতা তাহের আলী, জিলাক আহমদ, জুয়েল মিয়া, সোলেমান আহমদ, কমর উদ্দিন জুলহাস প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা দেশরতœ শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য নিরলস ভাবে কাজ করেছেন।
গণমানুষের নেতা নুরুল হুদা মুকুট ভাই এ বছর জেলা পরিষদ নির্বাচনে যে বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তাতেই বোঝা যায় তিনি তৃণমূলের নেতা। তিনি দায়িত্ব গ্রহণের পর জেলার কল্যাণে কাজ করে যাবেন বলে সবাই আশাবাদী। যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জের সকল মানুষ তার এ বিজয়ে গর্বিত ও আনন্দিত। (প্রেস বিজ্ঞপ্তি)
- পাইগাঁওয়ে জাউয়াবাজার ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের দোয়া মাহফিল
- ছাত্র মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


