মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শাহ ছিদ্দিক হোসেন আর নেই

লন্ডন প্রতিনিধি
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইস্ট লন্ডনের বাসিন্ধা বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, ভাষা সৈনিক, সাবেক শিক্ষক, শাহ ছিদ্দিক হোসেন (৮৫) আর নেই (ইন্নালিল্লাহি…….রাজউন)। গত ৭ই ডিসেম্বর শনিবার দুপুর ১.৪৫ মিনিটে লন্ডনের নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের দেশের বাড়ী সিলেটর ওসমানীনগর উজজেলার উমরপুর ইউনিয়নের খুজগীপুর গ্রামের মোকামবাড়ীতে।
৯ই ডিসেম্বর
সোমবার বাদ জোহর ব্রিকলেন জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাঁকে হাইন্যাটের পিস অব গারডেনে এধৎফবহ ড়ভভ চবধপব ১ ঋরাব ঙধশং খধহব, ঈযরমবিষষ ওএ৭ ৪ছচ সমাহিত করা হয়।
উল্লেখ্য, তিনি বীর মুক্তিযোদ্ধা সিলেট-২ আসনের (সাবেক সংসদ সদস্য) মরহুম শাহ আজিজুর রহমান সাহেবের চাচাতো ভাই। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।