মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শান্তিগঞ্জ উপজেলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার
শান্তিগঞ্জ উপজেলার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকাবৃন্দ ৫২তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
শনিবার সকালে এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ারুজ্জামান, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, দোলন রানী তালুকদার, বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) প্রোগ্রাম অফিসার মো. সেলমগীর কবির, ইনাতনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেলী রানী দাস তালুকদার, সহকারী শিক্ষক শেলী রানী পাল, মিন্টু সূত্র ধর, চুড়খাই প্রসন্ন কুমার দে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব কান্তি দে, সহকারী শিক্ষিকা কল্পনা সূত্র ধর, সুষমা সূত্র ধর, খুদিরাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাব মিয়া, সহকারী শিক্ষিকা সালমা বেগম, শারমিন আক্তার, মাহমদপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ঝর্না বেগম, সহকারী শিক্ষিকা রুনি সূত্র ধর, শিখা সূত্র ধর, গনিপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, সহকারি শিক্ষিকা ঝুমা নাথ, ফাহিমা বেগম, চন্দ্রপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিনতী রানী সূত্র ধর, সহকারি শিক্ষিকা মমতাজ বেগম, নোয়াগাঁও ২ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহআলম, আছমা বেগম শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক কয়েছ আহমদ, ডুংরিয়া নোয়াগাঁও ১ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আকমান, সহকারী শিক্ষক মো. নাজমূল হোসেন প্রমুখ।