মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি ও সুনামগঞ্জ জেলাকে দুর্গত ঘোষণার দাবিতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মানববন্ধন, বিক্ষোভ এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী’র হাতে স্মারকলিপি প্রদান করেছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ শেষে    
 মুক্তিযোদ্ধারা এই স্মারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের সুনামগঞ্জ জেলা কমান্ডার নুরুল মোমেন, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা অ্যাড. গোলাম মোস্তফা, মতিউর রহমান, আব্দুল হাসিম, জেলা সন্তান কমান্ডারের যুগ্মআহবায়ক অ্যাড. গোলাম আলী প্রমুখ।
মানববন্ধন শেষে অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ.মান্নান’র কাছে স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা।