ছাতক প্রতিনিধি
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত মুক্তিযোদ্ধা হাজী আকবর আলী (৬৫)’র রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন হয়েছে। রবিবার বিকেলে মরহুমের গ্রামের বাড়ি জাউয়াবাজার ইউনিয়নের বানায়ত গ্রামের মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে রেখে গেছেন।
উল্লেখ্য, গত
শনিবার রাতে সিএনজি-ফোরষ্ট্রোক যোগে সিলেট থেকে বাড়ি ফেরার পথে লামাকাজী সেতুর কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মুক্তিযোদ্ধা হাজী আকবর আলীর মৃত্যু ঘটে।
এদিকে হাজী আকবর আলীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। যৌথ এক বিবৃতিতে এমপি ও উপজেলা চেয়ারম্যান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
- এনআইডি স্মার্টকার্ড প্রদান নির্বিঘ্নে ও নির্ভুল হোক
- মমিনুল মউজদীন স্মৃতিবৃত্তি পরীক্ষার ফরম বিতরণ শুরু


