মুক্তিযোদ্ধা আবুল লেইছ গুরুতর অসুস্থ

স্টাফ রিপোর্টার
মহান মুক্তিযুদ্ধে সুনামগঞ্জের অন্যতম সংগঠক ছাত্রনেতা ও মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা পূর্বকালের ছাত্রলীগ নেতা মো. আবুল লেইছ গুরুতর অসুস্থ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২ ডিসেম্বর থেকে তিনি হাসপাতালের ড়হপড়ষড়ুু বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্বাবধানে রয়েছেন।
তাঁর সুস্থতা কামনায় দেশ বিদেশে অবস্থান রত সকল আত্মীয়, স্বজন, সুনামগঞ্জ জেলার জনযুদ্ধের প্রস্তুতিলগ্ন থেকে বিজয় আনন্দে সংশ্লিষ্ট সকল মুক্তিযোদ্ধা ভাই বোন সহ দেশবাসীর প্রতি দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভের জন্য মহান ¯্রষ্টার নিকট তিনি দোয়া প্রার্থী।