বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের রঙ্গিয়ারচর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইন্দু ভূষণ তালুকদার গত সোমবার রাত ০৮ঘটিকায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সোমবার (১২ ডিসেম্বর) সকালে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা প্রদর্শনের পর তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আপ্তাব উদ্দিন, উপজেলা আ,লীগ সাধারণ সম্পাদক দীলিপ কুমার বর্মন, যুবলীগ নেতা পবিত্র ভূষণ তালুকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গউপস্থিত ছিলেন। ইন্দ্র ভূষণ তালুকদার ফতেপুর মুরারীচাঁদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারি শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। ০৫ ছেলে ও স্ত্রী সহ বহু আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
- ৭ মার্চকে ‘জাতীয় দিবস’ ঘোষণা সংক্রান্ত রুলের শুনানি ৪ জানুয়ারি
- জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি


