মুক্তিযোদ্ধা উজির মিয়া গুরুতর অসুস্থ্য

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইনাতনগর গ্রামের বাসিন্দা চেলা সাব সেক্টরের সাহসী বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন উজির মিয়া (৭০) গুরুতর অসুস্থ্য। তিনি দীর্ঘদিন  
ধরে মূত্রনালী সংক্রমন রোগে ভোগছেন। বৃহস্পতিবার তার মূত্রনালী দিয়ে প¯্রাব বন্ধ হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকৎিসা দেয়া হয়। পরে মূত্রনালী অপারেশনের জন্য সিলেট এসএজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তিনি সিলেটেই বিশ্রাম নিচ্ছেন। দু’একদিনের মধ্যেই তাঁর মূত্রনালীর অপারেশন করা হবে জানা গেছে।
মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন উজির মিয়ার সুস্থ্যতা কামনায় সবার দোয়া ও আশির্বাদ চেয়েছেন তাঁর পরিবার ও রনাঙ্গণের সাথী মুক্তিযোদ্ধাগণ।