মুক্তিযোদ্ধা কমান্ডার কাপ ফুটবলে চন্ডিপুর চ্যাম্পিয়ন

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে মুক্তিযোদ্ধা সন্তান কুমান্ড আয়োজিত কমান্ডার কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার পৌর সদরের বালুর মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে সুজানগর আদর্শ স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চন্ডিপুর শাপলা স্পোর্টিং ক্লাব। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমানের সভাপতিত্বে ও মুসলেহ উদ্দিনের পরিচালনায়   
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোশাররফ মিয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. সোহেল আহমদ, সামছুল ইসলাম সরদার খেজুর, প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, সুয়েল চৌধুরী, সবুজ মিয়া, ডেপুটি কমান্ডর করুনা সিন্ধু দাস, পৌর কমান্ডার সিরাজুল ইসলাম, এসআই মেহেদী হাসান, সন্তান কমান্ডের সভাপতি নুরে আলম, সাধারণ সম্পাদক রাহাত মিয়া রাহাত প্রমুখ।
মাসব্যাপী চলা এ টুর্নামেন্ট ৬৪টি ফুটবল দল অংশগ্রহণ করে।