মুক্তিযোদ্ধা সংসদের সুনামগঞ্জ জেলা ইউনিটের সাবেক কমান্ডার ও বাংলাদেশ মানবাধিকার কমিশন সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাজী কেবি রশিদ (যোদ্ধাহত) আর নেই। শুক্রবার সকাল ১১টায় শহরের জামাইপাড়ার বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না… রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার আকস্মিক মৃত্যুর সংবাদ পেয়ে মরহুমের বাসভবনে তাৎক্ষণিকভাবে ছুটে যান জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, পৌর মেয়র আয়ুব বখত জগলুল, পুলিশ সুপার হারুন-অর রশীদ, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মামুনুর রশীদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আলী আমজাদ, জেলা জাসদ সভাপতি আতম সালেহ, জেলা ইউনিট কমান্ডার নূরুল মোমেন, চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, মানবাধিকার কমিশনের সভাপতি ফৌজিআরা বেগম শাম্মী, সহ-সভাপতি জসীম উদ্দিন দিলীপ, সাধারণ সম্পাদক সাংবাদিক আল-হেলাল,আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সাধারণ সম্পাদক কাজী জালাল উদ্দিন জাহান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ, সাবেক কমান্ডার আব্দুল হাশিম, মো. রেনু মিয়া, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সদর উপজেলা কমিটির সভাপতি জসিম কামাল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মো. মইন উদ্দিনসহ সমাজের বিভিন্ন স্তরের পেশাজীবী রাজনৈতিক ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সংগঠনের প্রতিনিধিবর্গ।
তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পরিবারের ইচ্ছানুযায়ী বাদ আছর তাকে শহরের তেঘরিয়া আবাসিক এলাকাধীন ইদগাহ ময়দানে নামাজে যানাজা শেষে গাজীর দরগাহ কবরস্থানে দাফন করা হয়। এর আগে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।
উল্লেখ্য, তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ফিরাসতপুর গ্রামে ১৯৪৩ সালের ১ নভেম্বর জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন চাকুরী করেন ইস্টবেঙ্গল রেজিমেন্ট এর অধীনে ওয়ারেন্ট অফিসার পদে। ৭১ এর মুক্তিযুদ্ধে কোম্পানী কমান্ডার হিসেবে বালাট সাব সেক্টরের বিভিন্ন রণাঙ্গনে পাক বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে কৃতিত্বের সাথে লড়াই করেন। দেশ স্বাধীনের পর যুদ্ধের স্মৃতি বিজড়িত সুনামগঞ্জেই তিনি স্বপরিবারে অবস্থান করেন।
- আসামীদের বসতঘর ভাংচুর ও লুটপাট ছাতকে জসিম উদ্দিন হত্যাকান্ডে ২৬ জনের বিরুদ্ধে মামলা
- জগন্নাথপুরে ৪০ জনের মনোনয়ন দাখিল


