স্টাফ রিপোর্টার
মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান করেছে জেলা পুলিশ। শনিবার বিকেলে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনের হল রুমে সুনামগঞ্জের বাসিন্দা বর্তমানে এস আই পদে কর্মরত জ্ঞান রঞ্জন সরকার সহ অবসরপ্রাপ্ত ১৩ পুলিশ মুক্তিযোদ্ধা সদস্যদের এ সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পুলিশ সুপার হারুন অর রশিদের সভাপতিত্ব করেন। সিনিয়র সহকারী এএসপি তাপস রঞ্জন ঘোষের সঞ্চলনায় বক্তব্য রাখেন, এডিশনাল এসপি সঞ্জয় সরকার, এডিশনাল এসপি ছুরত আলম, এএসপি কানন কুমার দেবনাথ, বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরসালিন প্রমুখ।


