মুক্তিযোদ্ধা মালেক পীরকে উন্নত চিকিৎসা গ্রহণের পরামর্শ

স্টাফ রিপোর্টার
অসুস্থ মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীরকে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে ছাড় করা হয়েছে। সোমবার ইস্যুকৃত সদর হাসপাতালের ছাড়পত্রে উল্লেখ করা হয়েছে যে, তার লিভার হেপাটাইটিসবি জীবাণু আক্রান্ত কিনা এবং ইতোপূর্বে তার মাথায় হেমাটমা অপারেশনের জায়গায় কোন জটিলতা দেখা দিয়েছে কিনা তা নিশ্চিত করতে তার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন। মালেক হুসেন পীর জানিয়েছেন, তিনি আজ (বুধবার) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হবেন। তিনি সকলের দোয়া চেয়েছেন। উল্লেখ্য তিনি পাকস্থলির সমস্যা নিয়ে গত ১৮ জুলাই সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন।