মুক্তিযোদ্ধা সংসদের অফিস নিচতলায় রাখতে আবেদন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলা নির্মাণাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচতলায় মুক্তিযোদ্ধা সংসদের নির্ধারিত অফিস রাখার দাবিতে জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা কমা-ের প্রশাসক বরাবরে লিখিত আবেদন করেছেন মুক্তিযোদ্ধারা। ৮ ডিসেম্বর রবিবার বিকেলে মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীরের নেতৃত্বে ৩৫ জন মুক্তিযোদ্ধা এই আবেদন করেন।
লিখিত আবেদনে মুক্তিযোদ্ধারা জানান, বর্তমানে জীবিত মুক্তিযোদ্ধাদের সকলের গড় বয়স ৬৫ বছরের উর্ধ্বে। বার্ধক্যজনিত কারণে অনেকেরই চলাফেরা করতে কষ্ট হয়। অনেকেই হৃদরোগসহ জটিল রোগে আক্রান্ত। তাদের পক্ষে সিঁড়ি ভেঙ্গে ওঠানামা করে তৃতীয় তলায় অফিসে যাওয়া সম্ভব নয়।
আবেদনে মুক্তিযোদ্ধারা জানান, ওঠানামা করতে গেলে দুর্ঘটনায় পড়তে পারেন তারা। তাই ৩য় তলার বদলে নিচতলায় মুক্তিযোদ্ধা সংসদের অফিস স্থাপন করতে হবে।
আবেদনকারী মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর বলেন, মুক্তিযোদ্ধা সংসদ ভবন কমপ্লেক্সের ডিজাইনে নিচতলায় অফিসের কোন সুযোগ রাখা হয়নি। সকল মুক্তিযোদ্ধা এখন বার্ধক্যে অবস্থান করছেন। এই বিষয়টি ইঞ্জিনিয়ারের মাথায় রেখে ডিজাইন করা উচিত ছিল। কিন্তু ডিজাইনে নিচতলার বদলে ৩য় তলায় অফিস রাখা হয়েছে। যা কোনমতেই ঠিক হয়নি। আমরা ৩য় তলার বদলে নিচতলায় অফিস স্থাপনের দাবি জানিয়েছি। জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক আমাদের আশ্বস্ত করেছেন। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন।