স্টাফ রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ’ ইন্টারনেশনাল রেজিস্টারে অর্ন্তভুক্ত হওয়ায় ২৫ নভেম্বর যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বুধবার সন্ধ্যায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র আয়ুব বখত জগলুল। সভায় সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় ৬ই ডিসেম্বর সুনামগঞ্জ মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতি বিষয়েও মুক্তিযোদ্ধার সন্তানরা আয়ুব বখ্ত জগলুলের সঙ্গে মতবিনিময় করে।
মুক্তিযোদ্ধার সন্তান গোলাম আরিফের পরিচালনায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আশরাফুল ইসলাম, যুগ্ম আহবায়ক নূর হোসেন, শামীম আহমদ, সদস্য সচিব নোমানুল ইসলাম, মাসুম আহমেদ, আল আলিম, বিদ্যুৎ বিশ্বাস, মহীউদ্দিন, আক্তার হোসেন, আব্দুর রহমান, রইছ উদ্দিন, আবুল কালাম প্রমুখ। সভায় উপস্থিত সন্তান কমান্ডের সদস্যরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে আয়ুব বখ্ত জগলুলকে প্রার্থী করার জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান।


