মুক্তিযোদ্ধা সংসদ

স্টাফ রিপোর্টার
মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা কমাণ্ড ও সদর উপজেলা কমাণ্ডের উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এই মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকহানাদার বাহিনী কর্তৃক ঢাকাসহ সারা দেশের
বড় বড় শহরে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালানো হয়। মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে এই দিনে শহীদ সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এসময় জেলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।