দিরাই প্রতিনিধি
শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলার আগুয়াই গ্রামের মুক্তিযোদ্ধা হরি মোহন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে শাল্লা ও দিরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। বুধবার শাল্লা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গৌরাঙ্গ দাস ও দিরাই উপজেলা কমান্ডার আতাউর রহমান পৃথক শোক বার্তায় প্রয়াত হরি মোহন চৌধুরীর আত্মার শান্তি কামনা ও শোক সস্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি ১১ ডিসেম্বর রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে দিরাই পৌর শহরের হারানপুরস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। রাষ্ট্রীয় মর্যাদায় মজলিশপুর শ্মশানে তার সৎকার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।


