স্টাফ রিপোর্টার
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে তথ্য আপা’র আয়োজনে সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের গোদারগাঁও গ্রামে জহুর মিয়ার বাড়িতে এই বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
তথ্য আপা’র উপজেলা সমন্বয়কারী দিতি রানীর সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার নিবার্হী অফিসার ইয়াসমিন নাহার রুমা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফৌজিয়ারা শাম্মি, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, কুরবান নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকত প্রমুখ।


