স্টাফ রিপোর্টার
আগামী ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরুর দিন মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে জেলা ও উপজেলা পর্যায়ে বর্ণাঢ্য র্যালি, জাতির পিতার জীবন ও কর্মের উপর আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা প্রশাসনের আয়োজনে ১০ জানুয়ারি বিকাল ৩টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হবে। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হবে। বিকাল ৫টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে দেশব্যাপী একযোগে ক্ষণগণনা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে সরাসরি সম্প্রচার করা হবে। এরপর রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন যেদিন শুরু হবে, সেদিন দেশের ১২ সিটি করপোরেশনের
২৮ স্পট, ৫৩টি জেলা ও দুইটি উপজেলায় মোট ৮২টি কাউন্টডাউন ঘড়ি বসানো হবে।


