বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার মুজিব বাজারে জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়েছে। উপজেলার ধনপুর ইউনিয়নের মুজিব বাজারে জাতীয় পার্টির কমিটি গঠনের লক্ষে মো. মুকবুল হোসেন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুকবুল হোসেন কে সভাপতি, মাওঃ আব্দুল হালিম কে সাধারণ সম্পাদক ও নূরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে জাতীয় পার্টির ৬১ সদস্য বিশিষ্ট মুজিব বাজার জাপা কমিটি গঠন করা হয়। এসময় উপজেলা জাপা সহ- সভাপতি ডাঃ চান মিয়া, সাংগঠনিক সম্পাদক আঃ কাদির ,জাপা নেতা স্বপন পাল, ডাঃ মুসলিম জামান ,হিফজুর রহমান, হোসাইন আহমদ উপস্থিত ছিলেন।
- তাহিরপুরে পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভা
- ছাতকে ২ ইউনিয়ন ছাড়া তালবীজ বিতরণ সম্পন্ন


