মুরারী চাঁদ উচ্চ বিদ্যালয়ে ১৯৭৪ ব্যাচের পুনর্মিলনী

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার ঐতিহ্যবাহী ফতেপুর মুরারী চাঁদ উচ্চ বিদ্যালয়ের ১৯৭৪ এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এরপর বিদ্যালয় মিলনায়তনে রঘুনাথ গোস্বামীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক অনজন কুমার দে’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. সফর উদ্দিন। মানপত্র পাঠ করেন হেমেন্দ্র তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন ১৯৭৪ ব্যাচের সুবোধ রঞ্জন তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুরারী চাঁদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রবোধ রঞ্জন রায় (মিন্টু), প্রাক্তন প্রধান শিক্ষক শীতেশ রঞ্জন তালুকদার, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পবিত্র ভূষণ তালুকদার, ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান ফারুক আহম্মদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হেকিম, প্রাক্তন শিক্ষক হেমন্ত কুমার দাশ, গৌরাঙ্গ কুমার তালুকদার, আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র কুমার দাশ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সলিল কুমার রায়, উদয় সঙ্কর দাশ, সামছুল হক চৌধুরী, ৭৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী শচিন্দ্র পুরকায়স্থ, রতিশ রায়, চিত্তরঞ্জন তালুকদার, বাবুল সরকার, দেবেশ চৌধুরী, পরিতোষ তালুকদার প্রমুখ।
আলোচনার পর ২০২২ এসএসসি পরীক্ষায় মুরারী চাঁদ উচ্চ বিদ্যালয়ের জিপি—এ ৫ প্রাপ্ত ৫ শিক্ষার্থীকে সংর্বধনা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুনর্মিলনী উপলক্ষে ‘মুরারী চাঁদের আলো’ নামক একটি স্মারক গ্রন্থের উন্মোচন করা হয়।