স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের মুহাম্মদ পুর আবাসিক এলাকায় মুহাম্মদপুর প্রিমিয়ার লীগের দশম আসর শুরু হয়েছে। এলাকার মাঠে শুক্রবার বিকেলে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়।
এবারের লীগে পাঁচটি দল অংশ নিয়েছে। একমাস ব্যাপী এই লীগ চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান, সমাজকর্মী আরিফ জাহান মামুন, আবদুস সাত্তার মো. মামুন, অ্যডভোকেট আইন উদ্দিন, জিয়াউল হক বাচ্চু, জালাল উদ্দিন, আহমেদ নূর, কাওসার আহমেদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন লীগের সংগঠক হাফিজুর রহমান, মোহাম্মদ আলী, মিজান আহমেদ, রফিকুল ইসলাম, কামরুজ্জামান, জাকের আহমদ প্রমুখ।


