মুহাম্মদপুর ও নবীনগর এলাকায় ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার
পৌর শহরের মুহাম্মদপুর ও নবীনগরে বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন যুবনেতা আব্দুস সাত্তার মো. মামুন। বুধবার ও বৃহস্পতিবার বিকেলে এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে মো. নূরুল ইসলাম, আজিজুল হক মাসুক, আমির হোসেন, হাফিজুর রহমান,জাকের আহমদ, ফাহিম, ফারুক, রউফ, নাহিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া নবীগরে পানিতে ডুবে নিহত শরাফত আলীর পরিবারকে নগদ অর্থ সহায়তা করা হয়।