ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের বাসিন্দা মতিউর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার বাদ জোহর চকিয়াচাপুর গ্রাম জামে মসজিদ ও ধর্মপাশা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় কুরআনখানি খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মতিউর রহমান দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি এমএমএ রেজা পহেল’র বাবা।

