Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ভর্তি মেলা শুরু – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ভর্তি মেলা শুরু

২০২০ সালের স্প্রিং টার্মে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ভর্তি মেলার শনিবার ছিল প্রথম দিন। শিক্ষার্থীদের কাছে এমইউ’র বিভিন্ন কার্যক্রম ও সুযোগ-সুবিধা তুলে ধরার লক্ষ্যে সকাল ১০টায় জিন্দাবাজারস্থ সিটি ক্যাম্পাস, আল-হামরার ৮ম তলায় এ মেলার উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন।
মেলায় ভর্তিচ্ছু মেধাবী শিক্ষার্থীদের জন্য ১০০% পর্যন্ত টিউশন ওয়েভার ও ৫০% পর্যন্ত ভর্তি ফি ছাড় রয়েছে। এছাড়া ভর্তি হওয়া সকল শিক্ষার্থীদের মধ্যে লটারির মাধ্যমে মনোনীতদের জন্য থাকবে ল্যাপটপ, ট্যাব ও ব্যাকপ্যাকসহ বিভিন্ন ধরণের আকর্ষণীয় পুরস্কার।
ভর্তি মেলা প্রসঙ্গে মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান করা। শিক্ষার্থীদের এ ডিগ্রি অর্জন করে নিতে হয় তাদের যোগ্যতা, দক্ষতা এবং সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জনের মধ্য দিয়ে। মেট্রোপলিটন ইউনিভার্সিটি মানসম্মত শিক্ষার জন্য বিশ্বমানের সব সুযোগ-সুবিধা দিয়ে থাকে। শিক্ষার্থীদের কাছে বিশ্ববিদ্যালয়ের এসব কার্যক্রম তুলে ধরতে প্রতি বছরের ন্যায় এবারও ভর্তি মেলার আয়োজন করা হয়।
মেলায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরণের সুযোগ-সুবিধা, সাংস্কৃতিক, সহ-পাঠ্য কার্যক্রম সম্পর্কে অবহিত করা হচ্ছে। সিটি ক্যাম্পাসে ভর্তি করা হলেও আগামী জানুয়ারি থেকে নিজস্ব ক্যাম্পাসে তাদের ক্লাস শুরু হবে।
উল্লেখ্য, ভর্তি মেলার মাধ্যমে আগামী শনিবার ও রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্তমেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ২০২০ সালের স্প্রিং টার্মে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি ও ভর্তির মধ্য দিয়ে মেলার প্রথম দিন অতিবাহিত হয়। মেলা চলবে আজ রবিবার বিকেল ৫টা পর্যন্ত। মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য আগ্রহীরা ০১৬১০৯৩২৯৩৯ মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন।
প্রেস বিজ্ঞপ্তি