মেট্রোপলিটন ইউনিভার্সিটির জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন

জঙ্গিবাদ ও সন্ত্রাস এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে দেশের সকল পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটির ন্যায় সোমবার সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি মানববন্ধন কর্মসূচি পালন করে।
সোমবার সকাল ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী বিশাল  
 মানববন্ধনে ইউনিভার্সিটির উপাচার্য, উপ-উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী এবং সমাজের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন।  
মানববন্ধন শেষে ক্যাম্পাসে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপাচার্য অধ্যাপক ড. সালেহ উদ্দিনের সভাপতিত্বে ও সহকারি রেজিস্ট্রার ও জনসংযোগ কর্মকর্তা লোকমান আহমদ চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, কোষাধ্যক্ষ অধ্যাপক খন্দকার মাহমুদুর রহমান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম. রবিউল হোসেন, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুরেশ রঞ্জস বসাক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ও প্রক্টর অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, সিএসই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক চৌধুরী এম. মোকাম্মেল ওয়াহিদ, রেজিস্ট্রার মুহাম্মদ ফজলুর রব তানভীর, পরিচালক (অর্থ) মিহির কান্তি চৌধুরী এবং পরিচালক (প্রশাসন) তারেক ইসলাম প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)