মেধাবী শিক্ষার্থী আল মামুনকে জেলা প্রশাসকের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের মেধাবী শিক্ষার্থী আল মামুন। কৃষক পিতার আর্থিক অস্বচ্ছলতার কারণে তার তিন ভাই বোনের লেখাপড়ার চালিয়ে নেয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। মঙ্গলবার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন’র সাথে সাক্ষাৎ করে আল মামুন নিজের অসহায়ত্বের কথা জানায়। এসময় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন তাকে লেখাপড়া চালিয়ে নেয়ার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
প্রসঙ্গত, আল মামুন ধর্মপাশা উপজেলার জয়শ্রী গ্রামের আবুল কালাম’র বড় সন্তান। সে বর্তমানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগে অনার্স ৩য় বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী। সহায়তার জন্য জেলা প্রশাসক এর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।