মেয়র কালাম চৌধুরী যুক্তরাজ্য গেলেন

ছাতক প্রতিনিধি
ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী এক সপ্তাহের সরকারী সফরে যুক্তরাজ্যে গিয়েছেন। রবিবার রাত আড়াইটায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকা ত্যাগ করছেন তিনি। ‘আরবান ডেভেলপমেন্ট প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট’ এর উপর মেয়র ৮ দিনের শিক্ষা সফর করবেন। যুক্তরাজ্য সফরকালে তিনি আরবান ডেভেলপমেন্ট   প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট বিষয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। সময় স্বল্পতার কারণে  পৌর পরিষদ ও পৌর কর্তৃপক্ষ ছাড়া আত্মীয়-স্বজন ও শুভাকাংখিদের সাথে যোগাযোগ করতে পারেননি বলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। আগামী ২০মে দেশে ফিরবেন বলে জানা গেছে।