স্টাফ রিপোর্টার
শহরের ফার্মেসীগুলোতে মোবাইলকোর্ট চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় দুটি ফার্মেসীকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে এই মোবাইল কোর্ট পরিচালনা হয়। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট এটিএম মুরশেদ এবং ওষুধ তত্বাবধায়ক সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত শহরের স্টেশনরোডের লিলু ফামের্সী, ইব্রাহিম ফার্মেসী, নন্দলাল ড্রাগ হাউজ, সেন্টাল ফামেসীর্, সিটি ফার্মেসী ও আনিসা হেলথ কেয়ার ফামের্সীসহ মোট ৬টি ফামের্সীতে অভিযান চালায়।
সেন্টাল ফার্মেসীকে ২ হাজার ও আনিসা হেলথ কেয়ার ফামের্সীতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ওষুধ তত্বাবধায় সফিকুল ইসলাম জানান, ১৯৪০ সালের ওষুধ আইনের ১৮ ও ২৭ ধারা মোতাবেক ফার্মেসীগুলোতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।


