বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের সিরাজপুর ব্রিজের পাশে ট্রলি চাপায় মৃত্যুবরণ করেছেন গুলেরাজ বেগম (৭০)। শুক্রবার সকালে তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের বালিজুরি পূর্ব পাড়া নিবাসী আজর আলীর স্ত্রী গুলেরাজবেগম একই উপজেলার পাঠানপাড়ায় মেয়ের বাড়ি বেড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। শক্তিয়ারখলা বাজার সংলগ্ন সিরাজপুর ব্রিজের পশ্চিম পাড়ে যাওয়া সময় পেছন থেকে পাওয়ার টিলারের ট্রলি তাকে চাপা দেয়। এতে তার মেরুদন্ড, হাত ও পা ভেঙ্গে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে বিশম্বরপুর সদর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা গুলেরাজবেগম কে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
বৃদ্ধা মহিলারর আত্মীয় মাসুম মিয়া জানান, ট্রলির মালিক ওমরপুর গ্রামের আলী হোসেন। তার ভাতিজা আলিনুর’র ছেলে তামিম (১৭) মালবাহী ট্রলি চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশেই বালুর স্তুপ থাকার কারণে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও মহিলাকে চাপা দেয়।
বিশ্বম্ভরপুর থানার ওসি সুরঞ্জিত তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ট্রলিটি জব্দ করে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।


