মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট ২৩০৫-এর পক্ষ থেকে মহান মে দিবসে স্ববেতনে ছুটি, সরকার ঘোষিত নি¤œতম মজুরি কার্যকর ও ৮ ঘন্টা কর্মদিবস, নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদানসহ শ্রমআইন বাস্তবায়নের দাবি জানিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর এক স্মারকলিপি প্রদান করা হয়। গতকাল দুপুরে জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়ার স্বাক্ষরিত স্মারকলিপিটি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রদানের পাশাপাশি স্মারকলিপির অনুলিপি সরকারের বিভিন্ন দপ্তরের পাশাপাশি হোটেল মালিক সমিতি, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি ও মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বরাবর প্রেরণ করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয় মহান মে দিবস উপলক্ষে ১ মে সারাবিশ্বের শ্রমিক শ্রেণী ছুটি ভোগ করে থাকেন। বাংলাদেশেরও সর্বস্তরের সরকারীÑবেসরকারী প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা ১ মে ছুটি ভোগ করলেও আমরা হোটেল শ্রমিকরা এই সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছি। মে দিবসে ছুটি প্রদানের জন্য আমরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছি। দূর্ভাগ্যজনক হলেও সত্য যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে নিরবতা পালন করে আসছেন।


