মে দিবসে স্ববেতন ছুটি ও সরকার ঘোষিত নিম্নতম মজুরি কার্যকর করার দাবি

স’মিল শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির এক সভায় মহান মে দিবসে স্ববেতন সর্বাতœক ছুটি, স’মিল সেক্টরে সরকার ঘোষিত নি¤œতম মজুরি ও ৮ঘন্টা কর্মদিবসসহ শ্রমআইন কার্যকর এবং শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত প্রতিষ্ঠার দাবি জানানো হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে স’মিল শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোঃ আরজান আলীর সভাপতিত্বে অনুষ্টিত সভা থেকে এই দাবি জানানো হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স’মিল শ্রমিক সংঘ রাজনগর উপজেলা কমিটির সভাপতি প্রবণী স’মিল শ্রমিক নেতা মোঃ মনফর আলী, শ্রীমঙ্গল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান, কমলগঞ্জ উপজেলা কমিটির সহ-সভাপতি আব্দুল মজিদ, সদর উপজেলা কমিটির নেতা মোঃ ছালিক মিয়া, টেংরাবাজার আঞ্চলিক কমিটির নেতা সাদা মিয়া, মুন্সীবাজার আঞ্চলিক কমিটির নেতা আব্দুল মন্নান, নওশাদ মিয়া, অঞ্জন দাশ প্রমূখ। সভায় বক্তারা বলেন মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস সারাবিশ্বের শ্রমিক শ্রেণীর ঐক্য ও সংহতি প্রকাশের দিন। মহান মে দিবস উপলক্ষে ১ মে সারাবিশ্বের শ্রমিক শ্রেণী ছুটি ভোগ করে থাকেন। বাংলাদেশের সর্বস্তরের সরকারীÑবেসরকারী প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা ছুটি ভোগ করলেও আমরা স’মিল শ্রমিকরা এই সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছি।
সভা থেকে মহান মে দিবসে স্ববেতন সবাত্মক ছুটি, স’মিল সেক্টরে সরকার ঘোষিত নি¤œতম মজুরির গেজেট কার্যকর, ৮ ঘন্টা কর্মদিবস, নিয়োগ পত্র, পরিচয় পত্রসহ শ্রম আইন বাস্তবায়ন এবং কর্মক্ষেত্রে কাজের পোষাক, মাক্স, হ্যামলেটসহ উপযুক্ত নিরাপত্তা প্রদানের দাবি জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তি