বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার তাহিরপুর-বিশ^ম্ভরপুর সড়ক ১০০ মিটার ব্রীজের পশ্চিমে রাহুল মিয়া (৬) নামক এক মাদ্রাসা ছাত্র মোটর সাইকেল চাপায় নিহত হয়েছে।
জানা যায়, বুধবার সকালে বিশ^ম্ভরপুর-
তাহিরপুর সড়কের শক্তিয়ারখলার ১০০ মিটার ব্রীজ সংলগ্ন এলাকায় সিরাজপুর পূর্বপাড়া গ্রামের মো. হোসেন আহমদের পুত্র রাহুল মিয়া (০৬) মাদ্রাসায় যাওয়ার পথে একটি বেপরোয়া গতির মোটর সাইকেল তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় পথিমধ্যে পড়ে থাকলে এলাকাবাসীর সহায়তায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। দুর্ঘটনাকারী মোটরসাইকেল চালককে সনাক্ত করা সম্ভব হয় নি।
- এনবিআর চেয়ারম্যান ডলুরা শুল্কস্টেশন পরিদর্শনে আসছেন
- জগন্নাথপুরে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় লন্ডন প্রবাসি যুবক আটক


