মোটরসাইকেল দুর্ঘটনায় তাবলীগ জামায়েত সাথীর মৃত্যু

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নোমান আহমদ নামে তাবলীগ জামায়াতের এক তরুণ সাথীর করুণ মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের মোল্লা পাড়া গ্রামের দ্বীন মোহাম্মদ ইলিয়াস আহমদের ছেলে। শনিবার দুপুরে মোটরসাইকেলের জন্য পেট্রোল নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
জানা যায়, আগামী ফেব্রুয়ারী মাসে জেলা বিশ্ব ইজতেমাকে সামনে রেখে উপজেলার   
 লামাপাড়া মসজিদে শনিবার দুপুরে তাবলীগের জোর থেকে অপর এক তাবলীগ সাথীর মোটরসাইকেলের জন্য পেট্রোল নিতে বাদাঘাট বাজারে গিয়েছিলেন নোমান আহমদ।  ফেরার পথে বাদাঘাট-সোহালা সড়কে একটি ব্রিজের ওপর উঠতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন নোমান। পথচারীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাদাঘাট বাজারে প্রাথমিক চিকিৎসা শেষে শনিবার রাতে সিলেটের একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রবিবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়ে। রবিবার সন্ধায় তাকে মোল্লাপাড়া জামে মসজিদ মাঠে জানাযা নামাযের শেষে মোল্লাপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।