স্টাফ রিপোর্টার
সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বন্যার্তদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে দেখার হাওরের উত্তরপাড় সাদকপুর (পীরপুর) গ্রামে কয়েক শতাধিক লোকের মধ্যে ত্রাণ হিসাবে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নূরুল ইসলাম বজলু, বিপ্রেশ রায় বাপ্পী, অ্যাড. রওনক আহমদ, সদর উপজেলা যুবলীগের আহবায়ক সাহাব উদ্দিন, যুগ্ম আহবায়ক
এহসান আহমেদ উজ্জ্বল।
আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সদস্য জেবুল মিয়া, ফয়সল আহমদ, সাজিদুল বারী আরজু, বকুল তালুকদার, জুনেদ আহমদ, পাবলু মিয়া, রোকন আহমদ, দেলোয়ার হোসেন, মোল্লাপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা জাকির হোসেন, রায়হান উদ্দিন, সফিকুল হক, আফরোজ মিয়া, জাবেদ মিয়া, গিলমান আহমেদ প্রমুখ। চাল বিতরণ শেষে বেতগঞ্জ বাজারে স্থানীয় যুবলীগ আয়োজিত সংক্ষিপ্ত মতবিনিময় ও আলোচনায় মিলিত হন জেলা ও উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।
এদিকে চাল বিতরণকালে সাদকপুর (পীরপুর) গ্রামের জামে মসজিদ উন্নয়নে নগদ ২০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমেদ। এসময় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মছব্বির মিয়া, গ্রামের মুরব্বী হেকিম মিয়া, তেরাব আলী, নূর আলী, আব্দুর রহিম, জামাল উদ্দিন, সামছুল হক, আকিক নূর, দলসাদ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
- দেশের মানুষ ডিজিটাল সুবিধা ভোগ করছে -এমপি মানিক
- মঙ্গলকাটা-ডলুরা রাস্তা দুর্ভোগে ৩০ গ্রামের ২০ হাজার মানুষ


