মোল্লাপাড়ায় যুবলীগের কর্মীসভা

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ইউনিয়নের বেতগঞ্জ বাজারে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় ইউনিয়ন যুবলীগ নেতা জাকির হোসেনের সভাপতিত্বে ও রায়হান আহমদের পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা ওয়াহিদুর রহমান সুফিয়ান, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, অ্যাড. আজাদুল ইসলাম রতন, শীতেশ তালুকদার মঞ্জু, বিপ্রেশ রায় বাপ্পী। এছাড়াও কর্মীসভায় স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।