সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের রতনপুর, দরিয়াবাজ, আব্দুল্লাপুর, সাদকপুর গ্রামের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন যুবলীগের নেতাকর্মীরা। বুধবার বিকালে ১৪০টি পরিবারের মধ্যে শুকনো খাবার হিসাবে চিড়া ও চিনি বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের আহবায়ক মো. শাহাব উদ্দিন, যুগ্ম আহবায়ক এহসান আহমেদ উজ্জ্বল, উপজেলা যুবলীগের সদস্য জেবুল আহমদ, গিয়াস উদ্দিন, কাউছার আহমদ, রিংকু দাস, মোল্লাপাড়া ইউনিয়ন
যুবলীগের সাবেক আহবায়ক আনোয়ার হোসেন, সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুবলীগ নেতা শফিকুল ইসলাম ও সালাউদ্দিন জাবেদসহ স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা। (প্রেস বিজ্ঞপ্তি)

