শহীদনূর আহমেদ
জাতীয় শোক দিবস উপলক্ষে সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন আশুতোষ দাস’র আয়োজনে ও সামাজিক সংগঠন অনির্বাণ সংঘের সহযোগিতায় মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইউনিয়নের ৫০০জন রোগিকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়।
সিভিল সার্জন ডা.আশুতোষ দাসের নেতৃত্বে মেডিকেল ক্যাম্পে রোগিদের চিকিৎসা সেবা দেন সদর হাসপাতালের সিনিয়র কন্সালেন্ট ডা.বিশ্বজিৎ গোলজার, জুনিয়র কন্সালেন্ট ডা. বিষ্ণু প্রসাদ চন্দ্র, সদর হাসপাতালের সহকারি পরিচালক ডা.গৌতম রায়, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মো. হেদায়াত হোসাইন, ডা. আবুল কালাম, মেডিকেল অফিসার ডা. কান্তা রাণী।
এসময় অনির্বান সংঘের পক্ষে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি সামছুল ইসলাম, সহ সভাপতি আব্বাস উদ্দিন সাধারণ সম্পাদক আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক সফর আলী, কোষাধ্যক্ষ গৌতম দাস, প্রচার সম্পাদক আব্দুস শাহেদ, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আজিজ মিয়া, অশোক কুমার পাল, শফিকুল ইসলাম,ইদ্রিস আলী প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বেচ্ছাসেবকের দায়িত্বপালন করেন বেতগঞ্জ বাজার চরমহল্লা উচ্চ বিদ্যালয়ের স্কাউটস গ্রুপ।


