মোল্লাপাড়া ইউপিতে মুকুটের প্রচারণা

স্টাফ রিপোর্টার
জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও এফবিসিসিআইয়ের পরিচালক নূরুল হুদা মুকুট সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, সদস্যা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন। শনিবার বিকালে ইউনিয়ন পরিষদের সস্মেলনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হকের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা নূরুল হুদা মুকুট, ওয়াহিদুর রহমান সুফিয়ান, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, আওয়ামী লীগ নেতা অ্যাড. আব্দুল করিম, শংকর দাস, যতীন্দ্র তালুকদার, জেলা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ, জেলা যুবলীগের সদস্য অ্যাড. কল্লোল তালুকদার চপল প্রমুখ।
মতবিনিময় সভায় মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হকের নেতৃত্বে পরিষদের সকল ইউপি সদস্য ও সদস্যাগণ নূরুল হুদা মুকুটকে জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে সমর্থন করেন এবং সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।