মোহনপুর ইউপি’র বাজেট ঘোষণা

সদর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট (ইউপিজিপি) আওতায় বাজেট সভায় সভাপতিত্বে ও বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান নূরুল হক।
বাজেটে আগামী অর্থবছরে সম্ভাব্য আয় ১ কোটি ১৬ লক্ষ ২০ হাজার ২ শত ২৭ টাকা, ব্যয় ১ কোটি ১১ লক্ষ ৬৩ হাজার ৩ শত টাকা এবং উদ্ধৃত ৪ লক্ষ ৫৬ হাজার ৯ শত ২৭ টাকা।
ইউপি সচিব মো. জাকির হোসেনের সঞ্চালনায় বাজেট সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য মো. শামছুন নূর, ইউপি সদস্য মো. ইকবাল হোসেন, মো. রইছ মিয়া, মোছা. স্বপ্না বেগম, মো. মশিউর রহমান রাসেল, মো.জাহাঙ্গীর আলম, জয়নগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মো. লিয়াকত আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি