মো. আব্দুল বাতিন চৌধুরীর মৃত্যুতে শোকসভা

আইনজীবী সহকারী সমিতি সুনামগঞ্জ জেলা শাখার অবসরপ্রাপ্ত সিনিয়র সদস্য ও সাবেক সভাপতি মো. আব্দুল বাতিন চৌধুরীর (৭৭) মৃত্যুতে শোকসভা করেছে আইনজীবী সহকারী সমিতি সুনামগঞ্জ জেলা শাখা।
মঙ্গলবার দুপুর ২টায় সংগঠনের কার্যালয়ে সভাপতি মনধন দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিলের পরিচালনায় এই শোকসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ১ মিনিট    নিরবতা পালন, মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
শোকসভায় বক্তব্য রাখেন, হাজী কমরু মিয়া, মো. জমির উদ্দিন আহমদ, মো. আব্দুল হান্নান, মো. শফিকুল ইসলাম, মো. সাজিদুর রহমান চৌধুরী, শাহ মো. রফিকুল ইসলাম, মো. আইয়ুব আলী, গুরুধন দাস, মো. রহমত আল আজাদ, গৌরাঙ্গ চন্দ্র দাস প্রমুখ।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যা ৫টা ২০ মিনিটে সুনামগঞ্জ সদর হাসপাতালে মো. আব্দুল বাতিন চৌধুরী (৭৭) মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৭ মেয়ে ও ১ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রেস বিজ্ঞপ্তি