‘হারবে শীত জিতবে মানবতা’ স্লোগানকে সামনে রেখে কর্নিকার মুক্ত স্কাউট গ্রুপ’র পক্ষ থেকে গরিব, অসহায়, দিনমজুর ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের মৌওখলা গ্রামে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন কর্নিকার মুক্ত স্কাউট গ্রুপ’র সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন ও যুবনেতা মো. শামসুল আলম। এ সময় উপস্থিত ছিলেন মো.জসিম উদ্দিন, মো. জামাল উদ্দিন প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি


