মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যুতে ব্যারিস্টার ইমনের শোক

স্টাফ রিপোর্টার
মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মৌলভীবাজার ৩ আসনের সাবেক এম.পি, সাবেক হুইপ মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন।
মঙ্গলবার এক শোকবার্তায় তিনি বলেন, আমি যখন জেলা পরিষদের প্রশাসক ছিলাম তখন উনিও প্রশাসক ছিলেন। আমার বাবার (আব্দুর রইছ) সাথের রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন। বাবার মুখে উনার অনেক রাজনৈতিক প্রজ্ঞার কথা শুনেছি। পরবর্তীতে জেলা পরিষদে চাচার সাথে সহকর্মী হিসেবে কাজ করে দেখতে পেয়েছি উনার সততা ও মেধার। চাচার মৃত্যুতে আওয়ামী লীগ হারিয়েছে পরিক্ষিত এক নেতা, আমরা হারিয়েছি আমাদের অভিভাবককে। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, স্বাধীনতা পুরস্কারে ভূষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ৫ আগস্ট করোনা সন্দেহে নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে আজিজুর রহমানের। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়।